আসন্ন লালমাই–নাঙ্গলকোট (কুমিল্লা–১০) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগমারা উত্তর ইউনিয়ন নাওড়া উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোবাশার আলম ভূঁইয়া। এ সময় তিনি এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, লালমাই–নাঙ্গলকোট এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার রক্ষা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা চলাকালে স্থানীয়রা এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
এ ধরনের পথসভা নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
মতামত