আসন্ন লালমাই–নাঙ্গলকোট (কুমিল্লা–১০) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগমারা উত্তর ইউনিয়ন বাগমারা বালুর মাঠে কেন্দ্রভিত্তিক এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোবাশার আলম ভূঁইয়া। এ সময় তিনি এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, লালমাই–নাঙ্গলকোট এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার রক্ষা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা চলাকালে স্থানীয়রা এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
এ ধরনের পথসভা নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
মতামত