কুমিল্লা–১০ (লালমাই–নাঙ্গলকোট) নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম।
সাক্ষাৎকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এলাকার রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও গণমানুষের প্রত্যাশা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় অনিবার্য—এই প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
মতামত