ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা অনুষ্ঠিত।

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১১ দলীয় নির্বাচনী ঐক্য-সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে সমর্থন জানিয়ে গাইবান্ধায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর এম.এ. উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-২ আসনের এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নেতা মো. আব্দুল করিম আমীর।

৫নং বল্লমঝাড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. ময়নুল ইসলাম মণ্ডল উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ৫নং ওয়ার্ড সভাপতি মো. লিটন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি এ. কে. এম. মেহেদী হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মো. আবু হাসান নয়া মিয়া এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. সুলতান মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে ১১ দলীয় নির্বাচনী ঐক্য একত্রিত হয়েছে। তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x