কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগমারা উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের তিন রাস্তার মাথায় আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১ নং বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক জহির।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা বিএনপির বর্ষীয়ান নেতা মাওলানা জাকির হোসেন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কৃষকদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির মজুমদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ডালিম, লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ইকবাল হোসেন কাজল, ১ নং বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলায়েত হোসেন সোহেল, বিএনপি নেতা বারেক মেম্বার, লালমাই উপজেলা শ্রমিক দলের নেতা মনির হোসেন এবং উপজেলা যুবদল নেতা সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ছোট ছোট টিম গঠন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার পাশাপাশি ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় গ্রামবাসীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে।
মতামত