গোবিন্দগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে গণসংযোগ আজ
গাইবান্ধা প্রতিনিধি:
আজ বুধবার (২৮ জানুয়ারি) গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ মার্কার পক্ষে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
দিনব্যাপী এ প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও জনসংযোগ করবেন তিনি।
কর্মসূচির সময়সূচি অনুযায়ী—
১নং ওয়ার্ডে
সকাল ১১টায় জঙ্গলমারা এবং সকাল ১১টা ৩০ মিনিটে শিববাড়ি এলাকায় প্রচারণা অনুষ্ঠিত হবে।
২নং ওয়ার্ডে
দুপুর ১টায় থানা খলসী এতিমখানা মাঠে এবং রাত ৮টায় খলসী চাঁদপুর তিনমাথা মোড়ে গণসংযোগ করা হবে।
৩নং ওয়ার্ডে
দুপুর ১টা ৪৫ মিনিটে ববনপুর হিন্দুপাড়া এবং দুপুর ২টা ৩০ মিনিটে আরজি খলসী এলাকায় প্রচারণা অনুষ্ঠিত হবে।
৫নং ওয়ার্ডে
বিকাল ৪টায় প্রধানপাড়া আয়নালের কবর সংলগ্ন এবং বিকাল ৪টা ৩০ মিনিটে পৌর মডেল স্কুলের সামনে পথসভা অনুষ্ঠিত হবে।
৬নং ওয়ার্ডে
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিপিএড কলেজের সামনে প্রধানের চাতালে গণসংযোগ কর্মসূচি রয়েছে।
৭নং ওয়ার্ডে
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দুর্গাপুর ঈদগাহ মাঠের পাশে এবং সন্ধ্যা ৭টায় ঘোষপাড়া আবুল মহাজনের বাড়ির খুলি এলাকায় প্রচারণা চালানো হবে।
৮নং ওয়ার্ডে
বিকাল ৩টায় পান্থাপাড়া নির্বাচনী অফিস চত্বরে গণসংযোগ অনুষ্ঠিত হবে।
৯নং ওয়ার্ডে
বিকাল ৫টায় মাগুড়া পূর্বপাড়া সোনা মিয়ার বাড়ির মসজিদের সামনে প্রচারণা কর্মসূচি পালিত হবে।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবেন।
মতামত