ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বেলকুচিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে ২০ জন নতুন তরুণ প্রজন্ম জামায়াতে যোগদান-

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারী ) বিকেলে বেলকুচি উপজেলার সদর ইউনিয়নে মুলকান্দি দশখাদা হাটখোলা এলাকায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ অধ্যাপক মোঃ আলী আলম।

সমাবেশে সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামীর বেলকুচি সদর ইউনিয়নের সভাপতি মোও মোঃ আইয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার নায়েবে আমীর মাও আবুল হাসেম সরকার।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সমাবেশে বেলকুচি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ আলী আলম বলেন, “দেশ ও জাতির সার্বিক কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্বের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সব সময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। দুর্নীতিমুক্ত সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। জনগণের রায়ে নির্বাচিত হয়ে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা মাজহারুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা,  মাওলানা মাহবুবর রশিদ শামীম সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা, জামায়াত নেতা নুরুন নাবী সরকার,  নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা,  মোঃ মুসা হাসেমী, সাধারণ সম্পাদক জেলা যুব বিভাগ সিরাজগঞ্জ সহ অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থের জন্য নয়, বরং জনগণের কল্যাণ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য। তারা বলেন, দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, যুবসমাজকে নৈতিকতার পথে ফিরিয়ে আনা, বেকারত্ব দূরীকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

সমাবেশে উপস্থিত নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী অধ্যাপক মোঃ আলী আলমকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনা দেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর বেলকুচি উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন আমীর, সেক্রেটারি, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির হাত ধরে ২০ জনের উপরে তরুণ প্রজন্ম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে নতুন করে যোগদান করেন ।

সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বেলকুচিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে ২০ জন নতুন তরুণ প্রজন্ম জামায়াতে যোগদান-

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x