ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাদুল্লাপুরের ধাপেরহাটে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নির্বাচনী মিছিল।

গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক পৃথক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে এসব মিছিল আয়োজন করা হয়।

ধাপেরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিনুর রহমান (মিলন) অপরদিকে, জামায়াতে ইসলামীর মিছিলে নেতৃত্ব দেন ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তৌফিকুর রহমান।

দুটি মিছিলই ধাপেরহাট বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় মহাসড়কের আন্ডারপাসে এসে শেষ হয়। যদিও মিছিলগুলো পৃথকভাবে ও ভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়, তবে উভয় মিছিলই আন্ডারপাস এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

মিছিল চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ দলীয় প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তারা।

সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, সার্বিকভাবে মিছিলগুলো শান্তিপূর্ণভাবে শেষ হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাদুল্লাপুরের ধাপেরহাটে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নির্বাচনী মিছিল।

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x