কুড়িগ্রামে লাঙ্গল প্রতীক বরাদ্দের পর, নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসনে ২৬ প্রতিদ্বন্দ্বী
প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
পরে কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী পনির উদ্দিন আহমেদ প্রতীক হিসেবে লাঙ্গল বরাদ্দ পাওয়ায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
বুধবার দুপুরের পর নিজ এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি। এসময় তার সঙ্গে জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রচারণাকালে দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
এসময় লাঙ্গল মার্কার প্রার্থী পনির উদ্দিন আহমেদ বলেন, আমি কুড়িগ্রাম-২ আসনের সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচন অংশ নিয়েছি। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে এ এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবো। জাতীয় পার্টি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে, আমিও সেই ধারাবাহিকতায় এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।
নেতা-কর্মীরা জানান, প্রতীক বরাদ্দের পর মাঠে নামার মধ্য দিয়ে নির্বাচনী কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। আগামী দিনগুলোতে আরও ব্যাপক আকারে গণসংযোগ চালানো হবে বলেও জানান তারা।

মতামত