ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নেত্রকোণায় জাতীয় সংসদ নির্বাচন২০২৬ ও গণভোট প্রচার নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

মোঃ রাসেল আহমেদনেত্রকোণা প্রতিনিধি

তারিখ: ১৯ জানুয়ারি ২০২৬আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এবং গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব শেখ বশিরউদ্দীন, মাননীয় উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার, নেত্রকোণা। তিনি নির্বাচনী প্রস্তুতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা। তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের গৃহীত প্রস্তুতি ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

এছাড়াও সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রচার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় জাতীয় সংসদ নির্বাচন২০২৬ ও গণভোট প্রচার নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x