যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ
অনেক হাসান বিশেষ প্রতিনিধি :-
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র–এর বিদ্যুৎ উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন থেমে যায়। ফলে কেন্দ্রটির তিনটি ইউনিটই অচল হয়ে পড়ে।
এর আগে ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট ২০২৪ সালের ১ নভেম্বর থেকে এবং দ্বিতীয় ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। মাত্র চার দিন আগে চালু হওয়া প্রথম ইউনিটটিও পুনরায় বন্ধ হলো।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানান, বয়লার ঠান্ডা হলে মেরামত শুরু হবে; উৎপাদন কবে শুরু হবে নিশ্চিত নয়। হারবিন ইন্টারন্যাশনাল পরিচালিত তৃতীয় ইউনিটটি যন্ত্রাংশ পেলে মার্চে চালুর আশা করা যাচ্ছে।
মতামত