ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ঐক্য প্রতিষ্ঠায় মনিরুল হক চৌধুরী ও হাজী আমিনুর রশিদ ইয়াসিনের বৈঠক

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দীর্ঘদিনের দলীয় কোন্দল ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে আলহাজ্ব মনিরুল হক চৌধুরী ও হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, দলীয় ঐক্য সুসংহতকরণ এবং আগামীর আন্দোলন-সংগ্রামকে সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই নেতা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকল ভেদাভেদ ভুলে দল ও জনগণের স্বার্থে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেন।

বৈঠক শেষে নেতৃবৃন্দ বলেন, “সবাই ঐক্যবদ্ধ হলে কুমিল্লা তার কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারবে। ইনশাআল্লাহ, এবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দলীয় কোন্দল ও দ্বন্দ্বের অবসান ঘটবে।”

দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, শীর্ষ নেতৃত্বের এই ঐক্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করবে।

নেতৃবৃন্দ কুমিল্লাবাসীর সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সকলের জন্য শুভ কামনা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ঐক্য প্রতিষ্ঠায় মনিরুল হক চৌধুরী ও হাজী আমিনুর রশিদ ইয়াসিনের বৈঠক

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x