উল্লাপাড়া মডেল থানা এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন
মো:কোরবান আলী রিপন, সিরাজগঞ্জ প্রতিনিধি :
১৪ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাকিউল আজম এর নেতৃত্বে আজ থানা এলাকার ভোট কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রস্তুতি পর্যালোচনা করেন।
ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ, সিরাজগঞ্জ সর্বদা তৎপর রয়েছে।
মতামত