ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভেদরগঞ্জে ফসলি জমির মাটি কাটার সময় ভেকু জব্দ আটক ৩

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কৃষকের ফসলি জমির মাটি জোরপূর্বক কাটার সময় একটি ভেকু (এক্সাভেটর) জব্দসহ তিনজনকে আটক করেছে পুলিশ।রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি সোমবার (১২ জানুয়ারি) সকালে নিশ্চিত করেন জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল।আটক ব্যক্তিরা হলেন-নাজিমপুর এলাকার ইব্রাহিম কাজীর ছেলে সুলতান কাজী (৪২), মমজেদ শেখের ছেলে রবিউল শেখ (৫৫) ও মাসুদুর রহমানের ছেলে ইব্রাহিম আলী (২০)।পুলিশ জানায়, পাপরাইল এলাকার কৃষক মতি মাল দীর্ঘদিন ধরে তার জমিতে ফসল চাষ করে আসছেন। শনিবার রাতে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার ফসলি জমির টপ সয়েল এক্সাভেটর দিয়ে কেটে নিতে শুরু করে। এ সময় ভুক্তভোগী কৃষক মুঠোফোনে পুলিশকে খবর দেন।খবর পেয়ে সহকারী পুলিশ সুপার সৌম্য শেখর পালের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সাভেটরটি জব্দ করা হয়।এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভেদরগঞ্জে ফসলি জমির মাটি কাটার সময় ভেকু জব্দ আটক ৩

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x