ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মাদারীপুরের ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে পুরো এলাকা বিদ্যুৎ বিহীন

মাদারীপুর পৌর শহরের কুকরাইল এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোরের দল। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতের কোনও এক সময় কুকরাইল আলিয়া মাদরাসা সংলগ্ন রাস্তার পাশে এ চুরির ঘটনা ঘটে। এর ফলে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিনভর ট্রান্সফরমারটি খুঁটিতে থাকলেও রোববার সকালে সেটি আর দেখা যায়নি। আড়াই শ’ সঞ্চালন ভোল্টেজের এই ট্রান্সফরমারটি চুরি হওয়ার পর থেকেই পুরো কুকরাইল এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। খবর পেয়ে সকালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব‌্যাপা‌রে নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান ব‌লেন, চু‌রির ঘটনায় থানায় অভি‌যোগ দেয়া হ‌য়ে‌ছে। দুপু‌রে এক‌টি নতুন ট্রান্সফরমার স্থাপন করা হ‌চ্ছে। সোমবার সকাল নাগাদ বিদ‌্যুৎ চাল‌ু হবে। এটা আড়াই শ' সঞ্চালন ভো‌ল্টেজ বিদ‌্যুৎ সরবরাহ কর‌তো। 

সদর থানার ওসি আবুল কালাম আজাদ ব‌লেন, অভি‌যোগ পে‌য়ে‌ছি। ওই লাইনের আগে প‌রে সি‌সি‌টি‌ভি ফু‌টেজ চেক করা হ‌চ্ছে। চোর‌ শনাক্ত হ‌লে ব‌্যবস্থা নেয়া হ‌বে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মাদারীপুরের ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে পুরো এলাকা বিদ্যুৎ বিহীন

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x