ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অর্থনীতি ও জনজীবন: নতুন বছরে নতুন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

বিপ্লব চৌধুরী ঃ স্টাফ রিপোর্টার

ঢাকা, ১১ জানুয়ারি ২০২৬:

দৈনিক বিজনেস ফাইলের ১৯ বছরে পদার্পন উপলক্ষে “অর্থনীতি ও জনজীবন: নতুন বছরে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মো. ওবাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান জনাব মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. হালিদা হানুম আক্তার, যিনি দরিদ্রদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বিজনেস ফাইলের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক এবং বাংলা একাডেমীর আজীবন সদস্য জনাব অভি চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিসিআরএ-এর সাধারণ সম্পাদক দুলাল খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপমহাদেশের আলোচিত উপস্থাপক জনাব ট্রফি ইসলাম।

আলোচনায় বক্তারা নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সরকারি সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও নীতিগত সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিল্প সচিব মো. ওবাইদুর রহমান দৈনিক বিজনেস ফাইল পরিবারের ১৯ বছরে পদার্পন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন থেকে উদ্যোক্তাদের জন্য আরও বেশি সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে অভি চৌধুরী দৈনিক বিজনেস ফাইলের অগ্রযাত্রার জন্য সকলের দোয়া কামনা করেন এবং উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অর্থনীতি ও জনজীবন: নতুন বছরে নতুন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x