ইত্তিহাদ ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ডে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন।
মো:-জাহিদুল ইসলাম, সীতাকুণ্ড চট্টগ্রাম
শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডকে আরও দৃঢ় করতেই
মেধা, মন ও মূল্যবোধের আলো ছড়িয়ে দেওয়ার এক অনন্য আয়োজন।
“শিক্ষার্থীদের মেধা বিকাশে ও অভিভাবকদের সহযোগিতায়
গড়ে উঠুক আলোকিত প্রজন্ম এই প্রত্যয়ে ইত্তিহাদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের অংশগ্রহণে
মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।এ সময় খালেদা জিয়া আর হাদির জন্য শোক প্রকাশ করা হয় ৩০ সেকেন্ড নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আপতাফ রাফি এবং সভাপতিত্ব করেন তাহমীদুল হক চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেন
বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, জসিম উদ্দিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা তাওহীদুল হক চৌধুরী,সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সলিমুল্লাহ,সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলম,চট্টগ্রাম কাফফু কলেজের সহকারী অধ্যাপক মোঃইয়াকুব আলী চৌধুরী,সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সেক্রেটারি মোঃ ইমাম উদ্দিন,বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী,
এবং তরুণ সমাজসেবক তানজীদ রহমান।
বক্তারা বলেন আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব।
তাদের স্বীকৃতি ও উৎসাহই পারে একটি আলোকিত সমাজ গড়ে তুলতে।
এই লক্ষ্য সামনে রেখে সীতাকুণ্ড উপজেলার ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের
২৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন মেধা বৃত্তি প্রদান করা হয়।
শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল সাফল্যের হাসি,অভিভাবকদের মনে ছিল
আশা আর গর্বের ছোঁয়া।ইত্তিহাদ ফাউন্ডেশনের এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয় বরং মেধা ও মানবিক মূল্যবোধে গড়া একটি সুন্দর আগামীর প্রতিশ্রুতি।
মতামত