লালমাই উপজেলার আটিটি পূর্ব বাজারে অবস্থিত আন্তর্জাতিক মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন ইসলামীয়া মডেল মাদরাসা কমপ্লেক্স ও কারিগরি স্কুল সফলতার ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
৩১ডিসেম্বর (বুধবার) সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গনে মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে মাদরাসার শিক্ষক,শিক্ষিকা, অভিভাবক,ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ,সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি জিয়াউর রহমান আইয়ুবী।
ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ,সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (আরবি ও স্টাডিজ বিভাগ) ড.মোহাম্মদ মোশাররফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হুজ্জাতুল ইসলাম, লালমাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদের শুরা সদস্য ডাঃ কবি ফারুক আহমেদ,পেরুল উত্তর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ জাহাঙ্গীর আলম, হরিশ্চর বাজারস্থ সামাদগন্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর সিদ্দিক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি ড.মোহাম্মদ মোশাররফ হোসাইন কে সাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে।এবং ৮জন মাদরাসার শিক্ষক, শিক্ষিকা অবদান রাখায় সম্মননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।এবং ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা।
পরবর্তীতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভুশ্চি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবু তাহের রহমতপুরী।
মতামত