ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিবসে চকরিয়ায় বিএনপির বিজয় র‍্যালি ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মোঃ আবদুল্লাহ আল-মামুন 

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চকরিয়াবাসী। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই কক্সবাজারের চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের ঢল নামে।সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। ফুলে ফুলে ভরে ওঠে শহীদদের বেদী।সকাল ৯টায় বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরের থানার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্স ভবনের সামনে জড়ো হন। পরে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলীর নেতৃত্বে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে। একই সঙ্গে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।এদিকে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কুচকাওয়াজ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সুগন্ধা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করছে।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চকরিয়া সরকারি কলেজ মাঠ থেকে দুপুর ২টায় বিজয় র‍্যালির আয়োজন করার কথা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দিবসে চকরিয়ায় বিএনপির বিজয় র‍্যালি ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x