শরীয়তপুরে এক কলেজছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
অনিক হাছান,শরীয়তপুর
শরীয়তপুরে এক কলেজছাত্রীকে অপহরণ করে গ/ণ/ধ/র্ষ/ণের অভিযোগ উঠেছে। গু'রুতর অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, কনেকশ্বর ইউনিয়নের ইকোরি সরদার বাড়ির আক্কাস (ছন্দ নাম) এর মেয়ে লুবনা (ছন্দ নাম) (১৮), অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার রাশেদ প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করেন।
ভুক্তভোগীর ভাষ্যমতে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শরীয়তপুর সরকারি কলেজে পরীক্ষা শেষে সহপাঠী সজিব গাজীর (১৯) সঙ্গে অটোযোগে মনোহর মোড়ের একটি রেস্টুরেন্টে খুদা লাগায় খেয়ে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে শরীয়তপুর বনবিভাগের সামনে অজ্ঞাত পরিচয়ের ৪-৫জন লোক তাদের অটোরিকশা থামায়।
এসময় দুর্বৃত্তরা তাদের দুজনকে নামিয়ে পাশের বন বিভাগের বাগানে নিয়ে যায়। সেখানে প্রথমে সজিব গাজীকে মা*রধর করে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে লুবনা (ছন্দ নাম) ওপর সংঘবদ্ধভাবে কয়েকজন মিলে গ/ণ/ধ/র্ষ/ণ চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
মতামত