রাঙ্গাবালীর চরমার্গারেটে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট ৪নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
জুমার নামাজের পর বিএনপির যুবদল নেতা জাফর হাওলাদারের উদ্যোগে এ দোয়া-মিলাদের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এই প্রত্যাশা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত