ফরিদপুরের কানাইপুর শিল্পনগরীতে প্লাস্টিক কারখানায় ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু: জানাজা ছাড়াই দাফনের চেষ্টা, কবরস্থান কমিটির বাধা
,আব্দুল মতিন মুন্সী ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের কানাইপুর শিল্প নগরী (বিসিক) এলাকায় একটি প্লাস্টিক কারখানার ভেতরে জাহিদুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটে গতকাল ২৩ নভেম্বর (রবিবার) সকাল ৮টার দিকে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ ঘটনাটিকে ঘিরে একাধিক প্রশ্ন ওঠেছে স্থানীয়দের মাঝে।
কারখানার ভেতরেই মৃত্যু, রহস্য ঘনীভূত
স্থানীয়দের ভাষ্যমতে, সকালে কারখানার কর্মীরা জাহিদুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কারখানা কর্তৃপক্ষ বা পরিবার কেউই স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
ফলে অনেকেই সন্দেহ করছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়।
এলাকাবাসীর দাবি, জাহিদুল প্রতিদিনের মতো ভ্যান নিয়ে কারখানায় আসলেও কীভাবে তিনি কারখানার ভেতরে মৃত হলেন—এ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। কেউ কেউ মনে করছেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে।
রাতে জানাজা ছাড়াই দাফনের চেষ্টা
ঘটনার আরও রহস্যজনক দিক হলো—
রাত প্রায় ১০টার দিকে পরিবারটির পক্ষ থেকে কোনো জানাজা না করে তড়িঘড়ি করে মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়।
চাঞ্চল্যকর বিষয় হলো, জাহিদুলের লাশকে নিয়মিত ইসলামী শরিয়ত অনুযায়ী গোসল, কাফন বা জানাজা ছাড়াই প্লাস্টিকের বস্তায় মোড়া অবস্থায় দাফনের জন্য গঙ্গানন্দপুর কবরস্থানে নেওয়া হয়। এই ঘটনায় স্থানীয়রা আরও বেশি প্রশ্নে পড়েন।
কবরস্থান কমিটির বাধা
দাফনের প্রস্তুতি নিতে দেখে গঙ্গানন্দপুর কবরস্থান কমিটি বাধা দেয়। তারা বলেন—
কোনো মুসলমানকে ইসলামী নিয়মাবলি ছাড়া এমনভাবে মাটিতে দেওয়া যায় না।
তাছাড়া মৃত্যুর ঘটনা নিয়ে সন্দেহ �
মতামত