লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঝাড়ু–জুতা মিছিল
স্টাফ রিপোর্টার
দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
মনিরুল ইসলাম
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ সন্ধ্যায় লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীকে নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন এর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঝাড়ু ও জুতা হাতে বিক্ষোভ মিছিল করেছেন।
স্থানীয় শতাধিক মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে আনোয়ার হোসেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন—
স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব আনোয়ার হোসেন একজন “আওয়ামী লীগের দোসর” হিসেবে পরিচিত। তাই লালমাই উপজেলায় তাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো।
বক্তারা আরও জানান, অবিলম্বে তাকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হচ্ছে। তা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাকে বহিষ্কারে বাধ্য করা হবে।
সমাবেশ থেকে আগামী বুধবার লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়।
মতামত