কুমিল্লা-৯ আসনে গ্রুপিংয়ের অবসান: আবুল কালাম–সামিরা দোলা এক টেবিলে, ধানের শীষে বিজয়ের শপথ
কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে দীর্ঘদিনের গ্রুপিং, দ্বন্দ্ব ও উত্তেজনার অবসান ঘটেছে। বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম এবং মরহুম কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা অবশেষে এক টেবিলে বসে নির্বাচনে ধানের শীষের পক্ষে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন।
তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার গুলশান কার্যালয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর সামিরা আজিম দোলা আনুষ্ঠানিকভাবে মো. আবুল কালামকে সমর্থন জানান। এই সমঝোতার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি, উচ্ছ্বাস ও নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
স্থানীয় পর্যায়ে পূর্বের হামলা–সংক্রান্ত উত্তেজনা ও দূরত্ব কাটিয়ে এখন আবারও নির্বাচনী মাঠ প্রাণ ফিরতে শুরু করেছে। বিএনপি পরিবার ঐক্যবদ্ধ হওয়ায় নেতাকর্মীরা মনে করছেন, ধানের শীষের বিজয় এখন সময়ের অপেক্ষা।
মতামত