ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪

পাবনা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রতিবাদে বের হওয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে মার্কেটের তৃতীয় তলা থেকে এক নারী ও তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা গেছে, পাবনাসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তৎপরতার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক হয়ে শহীদ চত্বর (ট্রাফিক মোড়) প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এলে ওপর থেকে মিছিল লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়; তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

মিছিলে নেতৃত্ব দেওয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশ অস্থিতিশীল করার লক্ষ্যে নৈরাজ্য চালাচ্ছে এবং এর প্রতিবাদে বের হওয়া তাদের মিছিল মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে আসতেই ওপর থেকে ককটেল হামলা চালায় সন্ত্রাসী আওয়ামী বাহিনী। আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি ককটেলটি মার্কেটের ওপর থেকেই ছোড়া হয়েছে এবং হামলাকারীরা সেখানেই আছে। পরে আমরা শান্তিপূর্ণভাবে মার্কেটের সামনে অবস্থান নিয়ে প্রশাসনকে খবর দিলে তারা চারজনকে আটক করে। এই সন্ত্রাসীদের শাস্তি দাবি করছি।

তিনি বলেন, দেশ অস্থিতিশীল করতে দেওয়া হবে না। এক্ষেত্রে আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে প্রশাসনকে শক্ত ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে ডিবি ওসি আব্দুস সালাম জানান, ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা মার্কেটের গেট আটকে দিয়ে গোয়েন্দা পুলিশকে খবর দেয়। পরে ওই মার্কেটের তৃতীয়তলা থেকে সন্দেহভাজন মধ্যবয়সী এক নারী ও তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x