ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীতে শিবপুরে অবৈধভাবে বিক্রির সময় দুটি দেশীয় টিয়া পাখি জব্দ, পরে অবমুক্ত

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া বাজারে অবৈধভাবে পাখি ক্রয়-বিক্রয়ের সময় দুটি দেশীয় টিয়া পাখি জব্দ করেছে বন বিভাগ। পরে উদ্ধার করা পাখি দুটি খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নরসিংদী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল হাছানের নেতৃত্বে পুটিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

বন বিভাগ সূত্রে জানা যায়, বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা অবস্থায় দুটি দেশীয় টিয়া পাখি জব্দ করা হয়। পরে পাখি দুটিকে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

নরসিংদী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল হাছান জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দেশীয় ও বন্যপ্রাণী ধরা, খাঁচায় বন্দী রাখা এবং ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ পাখি বেচাকেনার বিরুদ্ধে বন বিভাগের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

নরসিংদীতে শিবপুরে অবৈধভাবে বিক্রির সময় দুটি দেশীয় টিয়া পাখি জব্দ, পরে অবমুক্ত

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া বাজারে অবৈধভাবে পাখি ক্রয়-বিক্রয়ের সময় দুটি দেশীয় টিয়া পাখি জব্দ করেছে বন বিভাগ। পরে উদ্ধার করা পাখি দুটি খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নরসিংদী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল হাছানের নেতৃত্বে পুটিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

বন বিভাগ সূত্রে জানা যায়, বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা অবস্থায় দুটি দেশীয় টিয়া পাখি জব্দ করা হয়। পরে পাখি দুটিকে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

নরসিংদী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল হাছান জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দেশীয় ও বন্যপ্রাণী ধরা, খাঁচায় বন্দী রাখা এবং ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ পাখি বেচাকেনার বিরুদ্ধে বন বিভাগের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x