ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ইউএনওর বাসভবনের সামনে বিস্ফোরিত ককটেল। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতু থেকেও একটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। দুটি ঘটনার তদন্ত করছে পুলিশ।

ইউএনও নাহিদ ভূঞা জানান, আজ শনিবার রাত ১০টা ২২ মিনিটের দিকে বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় তিনি ভবনের দোতলায় ছিলেন। বিকট শব্দ শুনে বাইরে এসে ককটেল দেখতে পান। সিসিটিভি ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেলেও কে এটি ছুড়েছে, তা শনাক্ত করা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।

এর কিছু সময় পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে আরেকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

বিষয় : ককটেল গাজীপুর ঢাকা বিভাগ দুর্বৃত্ত শ্রীপুর গাজীপুর ইউএনও

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

শ্রীপুরে ইউএনওর বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতু থেকেও একটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। দুটি ঘটনার তদন্ত করছে পুলিশ।

ইউএনও নাহিদ ভূঞা জানান, আজ শনিবার রাত ১০টা ২২ মিনিটের দিকে বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় তিনি ভবনের দোতলায় ছিলেন। বিকট শব্দ শুনে বাইরে এসে ককটেল দেখতে পান। সিসিটিভি ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেলেও কে এটি ছুড়েছে, তা শনাক্ত করা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।

এর কিছু সময় পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে আরেকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x