ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে আল আমিন ইসলামের নেতৃত্বে মশাল মিছিল, অংশ নেন ১২০০ মানুষ

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম ও শেখ নাঈমকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। এতে প্রায় ১ হাজার ২০০ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল আমিন ইসলামের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম ও শেখ নাঈমকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

মিছিল শেষে আল আমিন ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁদের মাটি ও মানুষের নেতা শেখ ফজলুল করিম সেলিম এবং শেখ নাঈম চাচাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন, সেই কর্মসূচির ধারাবাহিকতায় এ মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। তাঁদের দেশে ফিরিয়ে আনার দাবিতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে আল আমিন ইসলামের নেতৃত্বে মশাল মিছিল, অংশ নেন ১২০০ মানুষ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x