ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মান্দা উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার এসআই (নিরস্ত্র) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সকাল ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের পারইল গ্রামে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে মেহেদী হাসানের মুদি দোকানের সামনে থেকে দুজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মান্দা উপজেলার কোঁচড়া মধ্যপাড়া গ্রামের মৃত বসরত মুন্নার ছেলে মোঃ সিদ্দিক ওরফে মুন্না (৫০) এবং নওগাঁ সদর থানার নিন্দইন গ্রামের মৃত মকবুল ফকিরের ছেলে মোঃ আবুল হোসেন (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, মান্দা থানার এসআই মোহাম্মদ আব্দুর রহমান, এএসআই রবিউল ইসলাম ও এএসআই মোঃ আসাদ মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্ট তামিল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার ঘোনা গ্রামে গাঁজা বিক্রি হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ঘোনা গ্রামের মৃত বদের আলী মন্ডলের ছেলে মোঃ আব্বাস আলী (৫০) কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটকের পর আব্বাস আলীর দেখানো মতে তার গোয়ালঘরের ভেতরে গোবরের খড়ের নিচে নীল রঙের পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। 

পৃথক দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x