ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার

নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে নতুন ভাড়া করা ভবনে ট্রাফিক অফিসের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

জানা যায়, দীর্ঘদিন ধরে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম শহরের একটি সরু গলির মধ্যে অবস্থিত ছোট পরিসরের ভাড়া করা ভবনের একটি ফ্লোরে পরিচালিত হয়ে আসছিল। সীমিত পরিসরের কারণে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতো। এসব বিষয় বিবেচনায় নিয়ে ট্রাফিক বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে বৃহৎ পরিসরের নতুন ভবনে অফিস স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।

নতুন ভবনটি নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে বদলগাছী সড়কে জেলা কারাগারের সামনে অবস্থিত। তুলনামূলক বড় পরিসরের এ ভবনে এখন থেকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। 

সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে নওগাঁ জেলায় ই-প্রসিকিউশন কার্যক্রম চালু হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি নতুন ও বৃহৎ পরিসরের অফিস চালুর ফলে ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই অফিসের মাধ্যমে ট্রাফিক বিভাগের দাপ্তরিক কার্যক্রমে আরও গতি আসবে। পাশাপাশি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নত হবে এবং তাদের মনোবল ও কাজের উৎসাহ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নওগাঁ শহরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভবনে কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এসব দায়িত্ব পালনে ট্রাফিক বিভাগ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x