ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শ্রমিকের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য, শিল্প রক্ষায় মাঠে থাকার ঘোষণা মনিরুজ্জামান হাওলাদারের

দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি তৈরি পোশাকশিল্প। আর এই শিল্পের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে লাখো শ্রমিকের অক্লান্ত পরিশ্রম। তাঁদের ঘামেই সচল থাকে শিল্পকারখানা, এগিয়ে যায় দেশের অর্থনীতির চাকা। শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় বর্তমান সরকার শ্রমিক, সাধারণ মানুষ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিল্প খাতকে আরও শক্তিশালী করতে সরকারের ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। 

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর দিকনির্দেশনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আমানউল্লাহ আমান এমপি ও সদস্যসচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সাংগঠনিক নির্দেশনায় শ্রমিকদের কল্যাণে মাঠপর্যায়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মনিরুজ্জামান হাওলাদার বলেন, শ্রমিকদের বিপদে-আপদে পাশে থাকা এবং তাঁদের সঠিক পরামর্শ দেওয়া আমাদের সাংগঠনিক দায়িত্ব। আমরা সব সময় শ্রমিকদের সচেতন করার চেষ্টা করছি, যাতে কেউ কোনো উসকানিতে বিভ্রান্ত হয়ে এমন কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, যার কারণে শিল্পকারখানার পরিবেশ নষ্ট হয় কিংবা কর্মসংস্থান হুমকির মুখে পড়ে। কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা যেন শিল্পের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে আমরা সব সময় সজাগ রয়েছি। 

শ্রমিক ভাই-বোনদের উদ্দেশে তিনি বলেন, একবার ভেবে দেখুন, একটি কারখানা বন্ধ হয়ে গেলে আপনাদের পরিবারের কী অবস্থা হবে? আপনাদের সন্তানদের পড়াশোনা, পরিবারের ভরণপোষণ এবং ভবিষ্যতের স্বপ্ন কীভাবে পূরণ হবে? একটি কারখানার সঙ্গে শুধু একজন শ্রমিকের নয়, একটি পরিবারের জীবন-জীবিকা জড়িয়ে থাকে। তাই নিজেদের ন্যায্য অধিকার আদায়ের পাশাপাশি কর্মস্থল ও কর্মসংস্থান রক্ষার বিষয়টিও মাথায় রাখতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিক-মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে শিল্পকারখানার উৎপাদন বাড়বে, কর্মসংস্থান নিরাপদ থাকবে এবং দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। শ্রমিকদের ন্যায্য দাবি ও সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের পরিবেশ তৈরি করতে হবে। শ্রমিকদের বাদ দিয়ে শিল্পের উন্নয়ন সম্ভব নয়, আবার শিল্পকারখানা সচল না থাকলেও শ্রমিকদের জীবন-জীবিকা নিরাপদ রাখা কঠিন। 

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, শ্রমিকদের কল্যাণে আমরা অতীতেও মাঠে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। শ্রমিকদের অধিকার রক্ষা, শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং দেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করব। 

আমাদের প্রত্যাশা, শ্রমিকের ঘরে স্বস্তি ফিরবে, কারখানায় উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে। কারণ শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে বাঁচবে দেশের অর্থনীতি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শ্রমিকের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য, শিল্প রক্ষায় মাঠে থাকার ঘোষণা মনিরুজ্জামান হাওলাদারের

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x