ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অবশেষে গ্রেপ্তার হলেন ঈদগাঁওর ইউপি সদস্য মিনার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিনারকে আটক করা হয়েছে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ইউনিয়নের কালিরছড়া এলাকা থেকে স্থানীয় থানা পুলিশের টহল দল গ্রেপ্তার করে। 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

একই থানার এসআই সনক বড়ুয়া জানান, থানার টফল দল তাকে সন্ধ্যায় আটক করেছে। গত ১১ নভেম্বর থানায় দায়েরকৃত মামলার (নম্বর- ৫) আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার ১ নম্বর আসামি হচ্ছে মোঃ ফারুক। এ মামলায় বদিউল আলম আকাশ নামের একজনকে আটকও করা হয়েছিল।

এসআই সোমন হোসেনের নেতৃত্বে মেম্বারকে আটকের অভিযানটি পরিচালিত হয়।

এর আগে জানা গেছে যে, বৃহস্পতিবার সকালে ঈদগাঁও ইউনিয়নের কালির ছড়া কানচিরা ঘোনা এলাকায় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় উক্ত এলাকার মেম্বার মাহামুদুল হাসান মিনার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কায়েম উদ্দিন ডিসেন্টকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ডেকে পাঠানো হয়।

দুপুরের দিকে মেম্বারকে ঈদগাঁও থানার হেফাজতে নেয়া হয়।

জানতে চাইলে মেম্বার মাহামুদুল হাসান মিনার তখন ঈদগাঁও থানায় অবস্থান করছিলেন বলে জানান। 

পরে তাকে ছেড়ে দেয়া হয় বলেও সূত্র জানিয়েছে। সর্বশেষ সন্ধ্যায় তাকে আটক করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি মেম্বার সৌজন্য সাক্ষাতে এসেছিলেন বলে জানান।

এর আগে দুপুরে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর নিকট কোন মেম্বার আটক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি বর্তমানে বাসায় অবস্থান করছি। তাছাড়া প্রতিদিন ইউনিয়ন পরিষদে সকল মেম্বার আসেন না। অফিসে গেলে আমি বিস্তারিত জানতে পারব। 

এদিকে মেম্বারকে আটকের পরপর কালির ছড়া বাজারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার সমর্থকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও গাড়ি চলাচল স্বাভাবিক করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

অবশেষে গ্রেপ্তার হলেন ঈদগাঁওর ইউপি সদস্য মিনার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x