ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল লিভার জন্ডিসে আক্রান্ত

গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের তিন বারের নির্বাচিত কোষাধ্যক্ষ সাংবাদিক হামিদুল হক মন্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে তিনি একের পর এক বিভিন্ন রোগে ভুগছেন। বর্তমানে তিনি হেপাটাইটিস-বি (লিভার জন্ডিস) এ আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ায় নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. দেবাশীষ সরকারের কাছে তাঁকে নেওয়া হলে শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। দিনদিন তার রক্তের বিলিরুবিন এর পরিমান বেড়েই চলছে। মুখে কোন খাবার খেতে পারছেন না। তাই শরীর অনেক দূর্বল হয়ে পড়েছে। 

পরে পরিবারের সদস্য ও পলাশবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় বৃহস্পতিবার রাতেই তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজী ডিপার্টমেন্ট এ উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

তার চিকিৎসার জন্য পলাশবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ ফান্ড থেকে নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহআলম সরকার, সহ সভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, দৈনিক যুগের আলো প্রতিনিধি ও প্রেসক্লাব অন্যতম সদস্য ওমর ফারুক প্রমুখ।

অসুস্থ সাংবাদিক হামিদুল হক মন্ডলের সুস্থতায় তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল লিভার জন্ডিসে আক্রান্ত

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x