ডাক্তার হলেও শরীর গঠনই নেশা আজহারুল ইসলাম নিয়নের। এবিজি স্পোর্টস সিটির গোল্ড জিমের ইন্সট্রাক্টর তিনি। মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় এর আগে সেরা তিনে জায়গা করে নিয়েছেন একাধিকবার। গতকাল সেই প্রতিযোগিতা ‘মাসকুলার মেনস ফিজিক’ ক্যাটাগরিতে সহজভাবে উঠে যান সেরা ছয়ে। মূল প্রতিযোগিতায় নামার আগেই অবশ্য আন্তর্জাতিক সাফল্যের স্বীকৃতিতে পেয়েছেন বিশেষ সম্মাননা। এতেই আত্মবিশ্বাসী হয়ে উঠেন তিনি। পরে পেয়ে যান বাংলাদেশ খেতাব ‘মিস্টার বাংলাদেশ’। আজাহরুল ইসলাম নিয়ন এখন বডি বিল্ডিংয়ে দেশসেরা -ছবি : রোহেত রাজীব
মতামত