ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চোটে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন সিনার

হাঁটুর অস্ত্রোপচারের কারণে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা জ্যানিক সিনার। গতকাল টুর্নামেন্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১৭ জানুয়ারি মেলবোর্ন পার্কে শুরু হতে যাচ্ছে বছরের প্রথম এই গ্র?্যান্ড স্লাম। ডান হাঁটুর দীর্ঘমেয়াদি চোট সারিয়ে তুলতে চলতি সপ্তাহেই ফিনল্যান্ডের একটি ক্লিনিকে ছুরি-কাঁচির নিচে গেছেন ২০২৪ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন এই ইতালিয়ান তারকা। গত জুলাইয়ে দ্বিতীয়বার উইম্বলডন জয়ের পর আর কোর্টে নামেননি তিনি। ফলে মেলবোর্নে তার অংশগ্রহণ নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল।

সিনারের অনুপস্থিতির খবর নিশ্চিত করে টেনিস অস্ট্রেলিয়ার প্রধান অ্যান্ড্রু অ্যাবডো এএফপিকে বলেন, ‘সিনারের দলের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছিল। তারা জানিয়েছে, সাম্প্রতিক অস্ত্রোপচারের কারণে জানুয়ারির টুর্নামেন্টে সে খেলতে পারছে না।’ চোটের কারণে থমকে যাওয়ার আগে উইম্বলডন ও পাঁচটি মাস্টার্স ১০০০ শিরোপা জিতে দুর্দান্ত ফর্মে ছিলেন সিনার। তার এই অনুপস্থিতির সুযোগে এরই মধ্যে বিশ্ব র?্যাঙ্কিয়ের শীর্ষস্থান দখল করেছেন আলেকজান্ডার জভেরেভ।

বিষয় : চোট অস্ট্রেলিয়ান ওপেন ছিটকে সিনার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

চোটে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন সিনার

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

হাঁটুর অস্ত্রোপচারের কারণে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা জ্যানিক সিনার। গতকাল টুর্নামেন্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১৭ জানুয়ারি মেলবোর্ন পার্কে শুরু হতে যাচ্ছে বছরের প্রথম এই গ্র?্যান্ড স্লাম। ডান হাঁটুর দীর্ঘমেয়াদি চোট সারিয়ে তুলতে চলতি সপ্তাহেই ফিনল্যান্ডের একটি ক্লিনিকে ছুরি-কাঁচির নিচে গেছেন ২০২৪ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন এই ইতালিয়ান তারকা। গত জুলাইয়ে দ্বিতীয়বার উইম্বলডন জয়ের পর আর কোর্টে নামেননি তিনি। ফলে মেলবোর্নে তার অংশগ্রহণ নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল।

সিনারের অনুপস্থিতির খবর নিশ্চিত করে টেনিস অস্ট্রেলিয়ার প্রধান অ্যান্ড্রু অ্যাবডো এএফপিকে বলেন, ‘সিনারের দলের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছিল। তারা জানিয়েছে, সাম্প্রতিক অস্ত্রোপচারের কারণে জানুয়ারির টুর্নামেন্টে সে খেলতে পারছে না।’ চোটের কারণে থমকে যাওয়ার আগে উইম্বলডন ও পাঁচটি মাস্টার্স ১০০০ শিরোপা জিতে দুর্দান্ত ফর্মে ছিলেন সিনার। তার এই অনুপস্থিতির সুযোগে এরই মধ্যে বিশ্ব র?্যাঙ্কিয়ের শীর্ষস্থান দখল করেছেন আলেকজান্ডার জভেরেভ।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x