ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মনের মানুষকে বিয়ে, বরের সঙ্গে ছবি দিলেন মিমি

অবশেষে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় নিজের বাড়িতেই পেশায় মার্চেন্ট নেভির কর্মকর্তা সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেছেন তিনি। বিয়ের বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, সোনালি ও দুধসাদা রঙের শাড়িতে সেজেছেন মিমি। অন্যদিকে বর সিদ্ধার্থের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। আংটি বদলের মুহূর্ত থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতায় সই করার দৃশ্য—সবই জায়গা পেয়েছে ছবির অ্যালবামে। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় এই অনুষ্ঠান।

জানা গেছে, এক বান্ধবীর মাধ্যমে মিমি ও সিদ্ধার্থের পরিচয়। সেই পরিচয় থেকেই বন্ধুত্ব এবং পরবর্তী সময়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রেখেছিলেন দুজনেই। সিদ্ধার্থ বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। তিনি মার্চেন্ট নেভিতে কর্মরত।

কলকাতায় আইনি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও বিয়ের আয়োজন এখানেই শেষ হচ্ছে না। আগামী ২ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। ৩ ডিসেম্বর হবে ককটেল ও ডিনার অনুষ্ঠান। পরদিন ৪ ডিসেম্বর আয়োজন করা হবে মেহেন্দি ও সংগীতের। এরপর ৫ ডিসেম্বর কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে তাদের মূল সামাজিক বিয়ের আয়োজন।

অর্থাৎ, কলকাতায় আইনি বিয়ের পর এবার পাহাড়ের কোলে সামাজিক রীতিতে সাত পাকে বাঁধা পড়ার অপেক্ষায় মিমি ও সিদ্ধার্থ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মনের মানুষকে বিয়ে, বরের সঙ্গে ছবি দিলেন মিমি

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x