ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম

প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাত দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং জাতীয় অর্থনীতির বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জ শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশব্যাপী উদযাপিত হচ্ছে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ খাদ্য সরবরাহ, প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং উৎপাদনশীলতা বাড়াতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, প্রাণিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলাভিত্তিক মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ও কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশিক্ষিত তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দিতে হবে।

মানিকগঞ্জের প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও পুষ্টির চাহিদা পূরণে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে। একই সঙ্গে পশুপাখির রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা নিশ্চিতে ফিল্ড ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরির কার্যক্রমও উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, দুধের উৎপাদন বৃদ্ধি ও খামারিদের উৎপাদিত দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জেলার সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে ডেইরি হাব স্থাপন করা হয়েছে। এখানে দুগ্ধজাত পণ্যের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম সহায়তা দেওয়ার উদ্যোগও প্রশংসনীয়।

খাদ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়ন হলে পুষ্টির ঘাটতি পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। মানিকগঞ্জের প্রতিটি এলাকায় নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি প্রাণিসম্পদের বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলাটিকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিষয় : মানিকগঞ্জ আফরোজা খানম রিতা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x