ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীতে জেল পলাতক আসামিকে পিটিয়ে মারলেন এলাকাবাসী

পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে গণপিটুনির স্বীকার হন পলাতক আসামি জালাল। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর পলাশে এক জেল পলাতক আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, এলাকার ক্ষুব্ধ মানুষের গণপিটুনিতে ঘটনাস্থলেরই প্রাণ গেছে তাঁর।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জালাল (৪৫)। তিনি উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি ছিলেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল দীর্ঘদিন ধরে এলাকাছাড়া ছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝেমধ্যে তিনি এলাকায় যাতায়াত করতেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজারিয়া গ্রামের নূর উদ্দিনের কলাবাগানে তাঁকে দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

বিষয় : আসামি গণপিটুনি ঢাকা বিভাগ নরসিংদী মামলা পলাতক পলাশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নরসিংদীতে জেল পলাতক আসামিকে পিটিয়ে মারলেন এলাকাবাসী

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর পলাশে এক জেল পলাতক আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, এলাকার ক্ষুব্ধ মানুষের গণপিটুনিতে ঘটনাস্থলেরই প্রাণ গেছে তাঁর।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জালাল (৪৫)। তিনি উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি ছিলেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল দীর্ঘদিন ধরে এলাকাছাড়া ছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝেমধ্যে তিনি এলাকায় যাতায়াত করতেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজারিয়া গ্রামের নূর উদ্দিনের কলাবাগানে তাঁকে দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x