ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঈদগাঁওতে সরকারি ঘর দখলমুক্ত করে প্রকৃত উপকারভোগীকে বুঝিয়ে দিলেন ইউএনও

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ দখলে থাকা সরকারি বরাদ্দের ঘর উদ্ধার করে প্রকৃত উপকারভোগী নুরুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সংশ্লিষ্টদের সহযোগিতায় ঘরটি নুরুল ইসলামের কাছে বুঝিয়ে দেওয়া হয়। 

এসময় ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর দিকনির্দেশনা এবং রহিম উল্লাহ সার্বিক সহযোগিতা করেন।

দীর্ঘদিন পর নিজের নামে বরাদ্দ পাওয়া সরকারি ঘর ফিরে পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন নুরুল ইসলাম। তিনি বলেন, “এই ঘরটি পাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। অবশেষে ঘরটি ফিরে পেয়ে আমি আনন্দিত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের ঘর অবৈধভাবে দখল করে রাখার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অসহায় ও প্রকৃত উপকারভোগীদের অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সরকারি বরাদ্দের ঘর অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। দখলের সঙ্গে যে-ই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না; বিধি অনুযায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে। 

এদিকে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, অসহায় ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা সরকারি ঘর যাতে কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা দখলদারের কবলে না পড়ে, সে জন্য নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে সরকারি সম্পদ অবৈধভাবে দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে সরকারি ঘর দখলমুক্ত করে প্রকৃত উপকারভোগীকে বুঝিয়ে দিলেন ইউএনও

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x