ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে দুই রাতে কৃষিজমির সেচপাম্পের ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট এলাকার সেচপাম্পের বিদ্যুৎ সংযোগ। সামনে ইরি-বোরো মৌসুম হওয়ায় সময়মতো জমিতে সেচ দিতে না পারার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। নতুন ট্রান্সফরমার স্থাপনের খরচ নিয়েও বিপাকে রয়েছেন তাঁরা।

গত শুক্রবার ও রোববার রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের উত্তর আদাবাড়ি, গবড়া ও ভাতকুড়া গ্রাম থেকে এসব ট্রান্সফরমার চুরি হয়। চুরি হওয়া ট্রান্সফরমারের মধ্যে গবড়া গ্রামের শাহেদ আলী, ভাতকুড়া গ্রামের হাসমত এবং উত্তর আদাবাড়ি গ্রামের জাহিদ ও সাইদুল নবীনের ট্রান্সফরমার রয়েছে। এর মধ্যে শাহেদ আলীর একারই তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

কৃষকেরা জানান, সামনে ইরি-বোরো মৌসুম। এ সময় ধানখেতে নিয়মিত সেচ দেওয়া জরুরি। কিন্তু ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা না হলে আবাদে ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।

মহেড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ বলেন, তিন দিনের ব্যবধানে বিভিন্ন গ্রাম থেকে একের পর এক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে সেচের পানি পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানান তিনি।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তাঁরাও উদ্বিগ্ন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রান্সফরমার চুরির অভিযোগ তদন্ত করে দেখা হবে।

বিষয় : কৃষক চুরি টাঙ্গাইল ঢাকা বিভাগ মির্জাপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x