ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর ধামইরহাটে নবমুসলিম পরিবারকে ফিরোজ ও দোলা ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

নওগাঁর ধামইরহাটে একটি নবমুসলিম পরিবারকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা প্রদান করেছে ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন।

‘সেবার লক্ষ্যে এগিয়ে যাই, অসহায় পরিবারের পাশে দাঁড়াই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় ধামইরহাট পৌরসভার আমাইতাড়া এলাকায় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

জানা গেছে, উপজেলার ৩ নম্বর আলমপুর ইউনিয়নের ভেডম গ্রামের একই পরিবারের পাঁচ সদস্য সম্প্রতি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবমুসলিম পরিবারের সদস্যরা হলেন—মো. আবু মুসা, তাঁর স্ত্রী মোছা. ফাতেমা, দুই ছেলে মো. হাসান ও মো. হোসাইন এবং মেয়ে মোছা. আমেনা।

আমেরিকাপ্রবাসী ও মার্কিন নাগরিক মোহাম্মদ ফিরোজ হোসেনের প্রতিষ্ঠিত ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নবমুসলিম পরিবারটির পাশে দাঁড়িয়ে নগদ আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও ধামইরহাট উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মো. মোস্তফা কামাল চৌধুরী (জিন্নাহ), মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাসেল মাহমুদ, আবিদ ইংলিশ প্রাইভেট কেয়ারের পরিচালক এস এম আবিদ সিদ্দিকী এবং ফিরোজ ও দোলা মানবকল্যাণ ফাউন্ডেশনের অর্থবিষয়ক সম্পাদক মো. রুহেল আহম্মেদ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাদের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নওগাঁর ধামইরহাটে নবমুসলিম পরিবারকে ফিরোজ ও দোলা ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x