ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দুর্গম পাহাড়ে জীবনরক্ষাকারী সেবা পৌঁছাতে লংগদুতে প্রকল্পের সমাপনী সভা

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দেওয়া এবং এসব সেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটির লংগদুতে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের শিলকাটাছড়া সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগাং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের সমাপনী সভার আয়োজন করে এফআইভিডিবি (FIVDB)। আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের অপারেশনস অফিসার তাহারাতুল জান্নাত সর্ণা।

এ ছাড়া উপস্থিত ছিলেন হেলেন কেলারের মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার জয়ন্তী চাকমা এবং AULSM-CHTBD প্রকল্পের লংগদু উপজেলা সমন্বয়কারী তিতাস চাকমা।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, প্রকল্পের উপকারভোগী, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।

সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবা প্রাপ্তি ও ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা, প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম এবং অর্জিত অভিজ্ঞতা তুলে ধরেন।

তাঁরা বলেন, ভৌগোলিক দুর্গমতা ও নানা সীমাবদ্ধতার কারণে পাহাড়ের অনেক প্রান্তিক জনগোষ্ঠী এখনো প্রয়োজনীয় জীবনরক্ষাকারী সেবা থেকে বঞ্চিত। এসব মানুষের কাছে সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা প্রকল্পের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিত করা এবং চলমান কার্যক্রমের সুফল টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

দুর্গম পাহাড়ে জীবনরক্ষাকারী সেবা পৌঁছাতে লংগদুতে প্রকল্পের সমাপনী সভা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x