ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিজয়নগরের মাটিতে চায়না কমলার সাফল্য, ৭ টন ফলনে ১৫ লাখ টাকার আশা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চায়না জাতের কমলা চাষে সাফল্য পেয়েছেন স্থানীয় দুই উদ্যোক্তা। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আলমগীর ও খোকন মিয়ার গড়ে তোলা দুটি কমলার বাগান প্রায় ১০০ শতক জমিতে বিস্তৃত। বাগান দুটিতে চলতি মৌসুমে প্রায় সাত হাজার কেজি কমলা উৎপাদনের আশা করা হচ্ছে। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা।

বাগান দুটিতে রয়েছে প্রায় ১৬০ থেকে ১৭০টি কমলাগাছ। গাছে গাছে থোকায় থোকায় কমলা দেখতে প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ জেলার বাইরে থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন। বাগানের এমন ফলন ও দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করছে।

বাগান দেখতে আসা দর্শনার্থীরা বলেন, বিদেশি একটি ফল আমাদের দেশের মাটিতে এমন ফলন দিচ্ছে, যা সত্যিই মুগ্ধ হওয়ার মতো। এ ধরনের উদ্যোগ দেখে অনেকেই নিজেরাও কমলা চাষে আগ্রহী হচ্ছেন।

দুই উদ্যোক্তার এ সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশপাশের এলাকাতেও কমলার বাগান গড়ে তোলার আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে অনেকে নতুন বাগান করার উদ্যোগ নিয়ে কমলার চারা রোপণ শুরু করেছেন। উপজেলা কৃষি বিভাগও বিজয়নগরে কমলা চাষের ব্যাপক সম্ভাবনা দেখছে।

বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, বিজয়নগর উপজেলা ফল চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময়। যারা ফল ও বিভিন্ন ফসল চাষ করতে চান, কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনী স্থাপনের মাধ্যমে তাদের সহযোগিতা করা হচ্ছে। নতুন উদ্যোক্তাদেরও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিজয়নগরের মাটিতে চায়না কমলার সাফল্য, ৭ টন ফলনে ১৫ লাখ টাকার আশা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x