ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিএনপি নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার

বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন এমপি সেলিম ভূঁইয়া। ছবি: আজকের পত্রিকা

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পুরো ডিসেম্বর মাস মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোনো ধরনের নৈরাজ্য করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে বিএনপির নেতাকর্মীরা এখন থেকে মাঠে থাকবেন। আজ শুক্রবার কুমিল্লার হোমনায় এক বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে হোমনায় অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সেক্রেটারি ভিপি মোজাম্মেল হক মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার এবং সেক্রেটারি নজরুল ইসলাম।

এর আগে ১৫ নভেম্বর জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ডিসেম্বরজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই তৃণমূল পর্যায়ে এমপি ও সাংগঠনিক সম্পাদকরা নেতাকর্মীদের সংগঠিত করছেন।

বিষয় : এমপি কুমিল্লা চট্টগ্রাম বিভাগ বিএনপি হোমনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিএনপি নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পুরো ডিসেম্বর মাস মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোনো ধরনের নৈরাজ্য করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে বিএনপির নেতাকর্মীরা এখন থেকে মাঠে থাকবেন। আজ শুক্রবার কুমিল্লার হোমনায় এক বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে হোমনায় অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সেক্রেটারি ভিপি মোজাম্মেল হক মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার এবং সেক্রেটারি নজরুল ইসলাম।

এর আগে ১৫ নভেম্বর জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ডিসেম্বরজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই তৃণমূল পর্যায়ে এমপি ও সাংগঠনিক সম্পাদকরা নেতাকর্মীদের সংগঠিত করছেন।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x