ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আইসিজের ঐতিহাসিক রায়: মিয়ানমারকে কি চীন ও রাশিয়া রক্ষা করবে

রোহিঙ্গা মুসলিমদের ওপর জেনোসাইডের লক্ষ্য নিয়ে নির্বিচার মানুষ হত্যার দায়ে আজ বৃহস্পতিবার মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ১৯৪৮ সালের জেনোসাইড সনদ লঙ্ঘনের দায়ে কোনো ব্যক্তির বদলে এই প্রথম একটি রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনা হলো।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় কার্যকর করার ক্ষমতা নেই। তবু মিয়ানমার জেনোসাইড করেছে, এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ আইনি নজির তৈরি করতে পারে। এর ফলে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নির্ধারণের পথও তৈরি হতে পারে।

মিয়ানমারের বিরুদ্ধে এই রায় আইসিজেতে চলা আরেকটি জেনোসাইড মামলাতেও প্রভাব ফেলতে পারে। গাজায় সহিংসতার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলাটি এখন আইসিজেতে রয়েছে।

রায়ের আগে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ফরটিফাই রাইটসের প্রধান নির্বাহী ম্যাথিউ স্মিথ বলেছিলেন, ‘এই রায় শুধু মিয়ানমারকে নিয়ে নয়। এটি পরীক্ষা করবে কল্পনা করা যায়, এমন সবচেয়ে গুরুতর অপরাধের শিকার মানুষের জন্য আন্তর্জাতিক আইন ন্যায়বিচার দিতে পারে কি না।’

আদালত কী রায় দিয়েছেন?

হেগে আইসিজের রায় পড়ে শোনান আদালতের প্রেসিডেন্ট বিচারক ইয়াসাওয়া ইয়ুজি। ৯-৬ ভোটে আদালত সিদ্ধান্ত দিয়েছেন, ‘মিয়ানমার ইউনিয়নের প্রজাতন্ত্র উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড করেছে।’

আরেকটি সিদ্ধান্তে ১৪-১ ভোটে আদালত বলেন, জেনোসাইড সনদের অধীনে মিয়ানমারকে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করা বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্বও মিয়ানমারের রয়েছে।

রায়ের পর মন্তব্য জানতে রাজধানী নেপিডোতে মিয়ানমার সরকারের এক মুখপাত্রকে ফোন করা হয়েছিল। তিনি ফোন ধরেননি।

এরপর কী হবে?

আন্তর্জাতিক বিচার আদালতের রায় কার্যকর করার ক্ষমতা নেই। এ জন্য আদালত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তার ওপর নির্ভর করতে পারেন। নিরাপত্তা পরিষদের দুই সদস্য চীন ও রাশিয়া মিয়ানমারকে রক্ষা করতে পারে বলে ধারণা করা হয়।

এখন অন্য দেশগুলো মিয়ানমারের ওপর রায় মেনে চলার চাপ দেবে কি না, সেটিই গুরুত্বপূর্ণ। মিয়ানমারে এখনো গৃহযুদ্ধ চলছে। ফলে আন্তর্জাতিক চাপ অনেক বেশি হলেও তা কার্যকর না-ও হতে পারে।

আলাদা একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমারের কথিত শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে জেনোসাইডের অভিযোগ বিবেচনা করছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক সামরিক প্রধান এবং মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। আইসিসি রাষ্ট্রের বদলে ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

রোহিঙ্গারা কারা?

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর দেশটির নাম ছিল বার্মা। তখন মুসলিম রোহিঙ্গারা ছিল দেশটির বহু জাতিগোষ্ঠীর একটি। তারা সংসদ নির্বাচনে জয়ী হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠন গড়েছে এবং বড় ব্যবসা পরিচালনা করেছে।

কিন্তু পশ্চিমের রাখাইন রাজ্যে নিজেদের এলাকায় রোহিঙ্গারা ক্রমেই নিপীড়নের মুখে পড়ে। রাখাইন জাতিগোষ্ঠীর বৌদ্ধরা এবং দেশের সংখ্যাগরিষ্ঠ বামার জনগোষ্ঠীর মানুষেরা তাদের ওপর দমন-পীড়ন চালায়।

১৯৮২ সালে মিয়ানমারের সামরিক শাসকেরা নিজেদের বৈষম্যমূলক নীতিকে আইনে পরিণত করেন। এর ফলে রোহিঙ্গারা কার্যত রাষ্ট্রহীন হয়ে পড়ে। ২০১২ সালের মধ্যে তারা চলাচল ও সভা–সমাবেশ করার স্বাধীনতা হারায়। তাদের আজানের শব্দ বন্ধ করে দেওয়া হয়। অনেক শিশু স্কুলে যেতে পারেনি। কিছু রোহিঙ্গাকে বন্দিশিবিরে আটকে রাখা হয়। অন্যরা গ্রাম পোড়ানো ও নানা ধরনের হামলার শিকার হয়। ২০১৬ ও ২০১৭ সালে হামলা আরও ভয়াবহ হওয়ার আগেই এসব ঘটনা ঘটেছিল।

নোবেলজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারসহ মিয়ানমারের বিভিন্ন সরকার রোহিঙ্গাদের বৈধ জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা রোহিঙ্গাদের প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছে।

জেনোসাইডের মামলা কেন করা হয়েছিল?

২০১৭ সালে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পুলিশ ফাঁড়ি ও একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এরপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ‘শুদ্ধি অভিযান’ নামে অভিযান শুরু করে।

পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা দ্রুত নেওয়া হয়েছিল এবং তা আগে থেকেই পরিকল্পিত ছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাখাইন জাতিগোষ্ঠীর সশস্ত্র জনতার সঙ্গে মিলে রোহিঙ্গা এলাকাগুলোতে হামলা চালায়। তারা মানুষ হত্যা, ধর্ষণ ও ঘরবাড়িতে আগুন দেয়। প্রায় ৪০০টি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হয়।

জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, ‘শুদ্ধি অভিযানে’ ১০ হাজার মানুষের মৃত্যুর হিসাবও প্রকৃত সংখ্যার চেয়ে কম হতে পারে। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য, অপরাধীরা বৃদ্ধদের শিরশ্ছেদ করেছে। নারী ও শিশুদের একটি ভবনে জড়ো করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে।

এই হত্যাকাণ্ডের পর সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে দ্রুত শরণার্থী-স্রোত তৈরি হয়। এর আগের বছর থেকেই রোহিঙ্গারা বাংলাদেশে আসছিল। এখন প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীশিবিরে গাদাগাদি করে থাকে। তাদের বাড়ি ফেরার কোনো আশা নেই।

২০২১ সালে মিয়ানমারে পূর্ণমাত্রার গৃহযুদ্ধ শুরু হয়। এরপর রোহিঙ্গাদের আদি এলাকার বড় অংশ এখন রাখাইন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে। এই গোষ্ঠীর বিরুদ্ধে শত শত রোহিঙ্গাকে হত্যার অভিযোগ রয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের জোর করে সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে।

মালয়েশিয়ায় যাওয়ার বিপজ্জনক সমুদ্রযাত্রায় হাজারো রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সেখানে তাঁরা কম মজুরির কাজ করেন। শরণার্থী শিবিরগুলোতে মানব পাচারকারীরা ঘুরে বেড়ায়। আন্তর্জাতিক সহায়তার পরিমাণও অনেক কমে গেছে।

আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা করে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) মামলাটিতে সমর্থন দেয়। এরপর আরও ১১টি দেশ আনুষ্ঠানিকভাবে মামলার পক্ষে অবস্থান নেয়।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযানকে যুক্তরাষ্ট্র আগেই জেনোসাইড বা গোষ্ঠী নিধন বলে ঘোষণা করেছে।

জেনোসাইড বলতে ঠিক কী বোঝায়?

হলোকাস্টের পর ১৯৪৮ সালে জাতিসংঘ নতুন একটি অপরাধ হিসেবে জেনোসাইডের সংজ্ঞা দেয়। সংজ্ঞা অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে কোনো কাজ করা হলে তা জেনোসাইড।

এর মধ্যে রয়েছে হত্যা করা, শারীরিক বা মানসিক ক্ষতি করা এবং এমন পরিস্থিতি তৈরি করা, যা কোনো গোষ্ঠীকে শারীরিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

তবে কোনো জনগোষ্ঠীর সংস্কৃতি ধ্বংস করলেই সেই সহিংসতাকে জেনোসাইড বলা যায় না। জেনোসাইড বা গোষ্ঠী নিধনের উদ্দেশ্য ছিল—এটি প্রমাণ করাও জরুরি। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, এই উদ্দেশ্য প্রমাণ করাই সবচেয়ে কঠিন বিষয়।

২০১৭ সালে গ্রাম ধ্বংস হওয়ার পর মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন মোহাম্মদ ফুরখান। তিনি বলেন, ‘সেনাবাহিনী আমাদের হত্যা করেছে, আমাদের মা-বোনদের ধর্ষণ করেছে, গ্রাম পুড়িয়ে দিয়েছে এবং আমাদের সব স্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করতে চেয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আমি আশা করি, বিশ্ব আদালত বলবেন, এটি জেনোসাইড। আর বিশ্ব সম্প্রদায় আমাদের জন্য একটি সমাধান খুঁজে বের করবে।’

বিষয় : মিয়ানমার আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আইসিজের ঐতিহাসিক রায়: মিয়ানমারকে কি চীন ও রাশিয়া রক্ষা করবে

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x