ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‘আলোকিত শিশু’র, ১৮, বিশেষ শিশুদের নিয়ে দিনভর উৎসব

বিশেষ শিশুদের সঙ্গে অতিথি ও আয়োজকেরাছবি: আয়োজকদের সৌজন্যে

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রারম্ভিক শিশু বিকাশে (ইসিডি) কাজ করে চলা ‘আলোকিত শিশু’র ১৮ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী উৎসব। ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক এই উৎসবে বিশেষ শিশু, অভিভাবক, শিক্ষক, থেরাপিস্ট, গবেষক ও বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ।

২০০৯ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে বিশেষ শিক্ষা, ইসিডি কার্যক্রম, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ এবং আবাসিক সেবার মাধ্যমে হাজারো শিশুর জীবন আলোকিত করে আসছে।

উৎসবের প্রথম পর্বে বিশেষ শিশু, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিল মজার ক্রীড়া উৎসব। এরপর শিশুদের বিশেষ চিত্রাঙ্কন প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার কথা বলা হলেও প্রতিটি শিশুকেই চ্যাম্পিয়ন ক্রেস্ট দেওয়া হয়। কারণ, ‘আলোকিত শিশু’ মনে করে সমাজে প্রতিটি বিশেষ শিশু ‘একেকজন চ্যাম্পিয়ন’।

সন্ধ্যা ছয়টায় ছিল সেমিনার পর্ব। সেখানে প্রারম্ভিক শিশু বিকাশ, থেরাপি সেবা এবং বিশেষ শিক্ষার আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘আলোকিত শিশু’র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মো. মাহফুজ আলম।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিবি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্ম সচিব) মোহাম্মদ হারুন অর রশীদ, কন্টিনেন্টাল হাসপাতাল লিমিটেডের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. আনজুমান আরা বিউটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিং কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন।

আয়োজকেরা বলেন, ‘১৮–র জয়গান’ কেবল একটি উৎসব নয়, এটি বিশেষ শিশুদের অধিকার ও সম্ভাবনাকে সমাজের মূলধারায় ছড়িয়ে দেওয়ার একটি প্রত্যয়।

বিষয় : রাজধানী ঢাকা শিশু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

‘আলোকিত শিশু’র, ১৮, বিশেষ শিশুদের নিয়ে দিনভর উৎসব

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x