ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জালালাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে অর্থদণ্ড

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অবৈধভাবে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা এবং ইটভাটায় মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে পৃথক অভিযানে চারজনকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার জালালাবাদ ইউনিয়নের পোকখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।

অভিযানকালে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার দায়ে মোফিজ উদ্দিন ও শামসুল আলমকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে তাৎক্ষণিক আদায় করা হয়। 

এ সময় করাতকলে সংরক্ষিত গোল কাঠ এবং চালু অবস্থায় থাকা দুটি মেশিন জব্দ করে আইনগত ব্যবস্থার জন্য ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোছাইনকে নির্দেশ দেয়া হয়।

এ ছাড়া জালালাবাদ ইউনিয়নে অবস্থিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিক ও ম্যানেজার শামসুদ্দিন এবং সালামত উল্লাহকে  দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। 

 বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) লঙ্ঘনের দায়ে  এ জরিমানার অর্থও তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোমনাথ, পুলিশ ও আনসার সদস্য এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ঈদগাঁওবাসীর স্বার্থ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

জালালাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x