ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দুধপাথিলায় ট্রেন থামিয়ে দুই লোকোমাস্টারকে কুপিয়ে জখম ও লুটপাট:

​চুয়াডাঙ্গার দর্শনার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকা একটি খালি বিটিও ট্যাংকার ট্রেনের কেবিনে হামলা চালিয়ে দুই লোকোমাস্টারকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। 

গত রাত (১৭ নভেম্বর) ভোর ৩টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

​আহত রেলকর্মীরা হলেন লোকোমাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকোমাস্টার কবীর হোসেন।

​জানা গেছে, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার (PSIK 6 DOWN) ট্রেনটি ক্রসিংয়ের জন্য দর্শনার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় থামানো হয়েছিল। 

এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা-পয়সা এবং পরনের কাপড়চোপড়ও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

​পরবর্তীতে ট্রেনটি সেখান থেকে সরিয়ে উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ট্রেনটি উথলী স্টেশনেই অবস্থান করছে।

​খবর নিয়ে জানা গেছে, ঈশ্বরদী থেকে বিকল্প চালক ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনটি পুনরায় খুলনার উদ্দেশে যাত্রা শুরু করবে। এ ঘটনায় এলাকায় রেলকর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

দুধপাথিলায় ট্রেন থামিয়ে দুই লোকোমাস্টারকে কুপিয়ে জখম ও লুটপাট:

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x