ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে

ককটেল বিস্ফোরণের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের পর রাজধানীর সিএমএম আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে মো. ফয়সাল ও সুকুমার হাওলাদারকে। ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।

রিমান্ডে নেওয়া দুজন হলেন সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক উপসম্পাদক মো. ফয়সাল ও তাঁর সহযোগী সুকুমার হাওলাদার।

আজ সকালে দুই আসামিকে কারাগার থেকে সিএমএম আদালতে হাজির করা হয়। রাজধানীর সূত্রাপুর থানার বিস্ফোরক আইনের মামলায় তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ শুনানির দিন ধার্য করেছিলেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় আদালতের প্রধান ফটকে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য ও উপস্থিত লোকজনের সহায়তায় ফয়সাল ও সুকুমারকে হাতেনাতে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি মামলা করে।

বিষয় : আদালত ককটেল বিস্ফোরণ ছাত্রলীগ পুলিশ রিমান্ড বিস্ফোরণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।

রিমান্ডে নেওয়া দুজন হলেন সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক উপসম্পাদক মো. ফয়সাল ও তাঁর সহযোগী সুকুমার হাওলাদার।

আজ সকালে দুই আসামিকে কারাগার থেকে সিএমএম আদালতে হাজির করা হয়। রাজধানীর সূত্রাপুর থানার বিস্ফোরক আইনের মামলায় তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাস আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ শুনানির দিন ধার্য করেছিলেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় আদালতের প্রধান ফটকে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য ও উপস্থিত লোকজনের সহায়তায় ফয়সাল ও সুকুমারকে হাতেনাতে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি মামলা করে।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x