বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারকে হেফাজতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কাশীপুর আমবাগান এলাকার বাসা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।
তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাকে আটক বা গ্রেফতার দেখানো হয়নি এখনও। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিশ্চিত কিছু পাওয়া গেলে পরবর্তীতে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এখন আমাদের হেফাজতে আছেন।’
মতামত